Kanna Lyrics (কান্না) Arman Alif Bangla New Music 2020





দিনে দিনে মনের কোণে
বাঁধলো কেউ এক বাসা
যার কারণে ভাঙে গড়ে
শেষ না হওয়া আশা

আমার তো এই একটাই ভাঙা মন
বারবার তার জোড়া দিলেও
হয়না আর এমন

আমার রাগটা গাঢ়, মলিন করি মুখ
কি প্রয়োজন তোমার পাওয়া
নামহীন কোনো সুখ

এখন ঘুম কোথায় পাই
আমার সেই ঘুমপাড়ানি অপরাধিটাই নাই
আমি কার কাছে নিই একটুখানি ঠাঁই
ধুলো জমা এই শহরে প্রিয় মেয়েটাই নাই

তাই কতদিন হয় আগের মতো
ইস্কুল পলায় না
পুরা নাইটের ব্লক লিস্টের
খবর হলই না

তুমি কাঁদলে পড়ে হারাই যাব
সে অভ্যেসও নাই
আমি টিফিনেরও টাকাতে
আর আবেগ কিনি নাই

তোরে বাইকের ব্যাক সিটে বসায়
শহর দেখাই না
তোর আমারে লইয়া বাসায়
বিচার আসে না

আমি মায়ায় পড়বো ভাইবা
কেউ আর কাজল আঁকে না
রাত্রি হারায়, মোবা মোবাইল
কথা বলে না

তোমরা দেখতে পেলে বইলো তারে
তার জন্য মন কান্না করে
সময় বেরঙিন
আমার ঘুম ভেঙে গেলে মলিন বালিশ
ভেজে প্রতিদিন

কতদিন আমি জোনাক পোকার 
গানও শুনিনা
কতদিন আমার মায়াবতীর
মুখটাও দেখিনা


Kanna song is sung & written by Arman Alif. Music composed by Musfiq Litu.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url